ইজিবাইক-রিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনের দাবি
রাজধানীসহ সারাদেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের জন্য আলাদা লেন, পার্কিং এবং চার্জিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে কর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ এই ছয় দফা দাবি উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, সরকারের এই খাতে নেওয়া পরিকল্পনা একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে। গত ১৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছে, তা উৎপাদন থেকে শুরু করে চার্জিং ও চলাচল—সবকিছুই ব্যবসায়িকীকরণের পথে নিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহনকে লোডশেডিংয়ের জন্য দায়ী করা হয়, অথচ এসব যানবাহন রাত ১০টার পর চার্জ করা হয়, যখন লোডশেডিং কম থাকে। বেকারত্ব এবং সহজলভ্য ও সস্তা পরিবহনের অভাবেই মানুষ এই খাতের দিকে ঝুঁকছে। দাবি আদায়ে আগামী সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে এবং ১০ সেপ্টেম্বর জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।
সম্পর্কিত খবর
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ লঘু
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার

আরও পড়ুন

ইজিবাইক-রিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনের দাবি
রাজধানীসহ সারাদেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের জন্য আলাদা লেন, পার্কিং এবং চার্জিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে কর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ এই ছয় দফা দাবি উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, সরকারের এই খাতে নেওয়া পরিকল্পনা একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে। গত ১৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছে, তা উৎপাদন থেকে শুরু করে চার্জিং ও চলাচল—সবকিছুই ব্যবসায়িকীকরণের পথে নিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহনকে লোডশেডিংয়ের জন্য দায়ী করা হয়, অথচ এসব যানবাহন রাত ১০টার পর চার্জ করা হয়, যখন লোডশেডিং কম থাকে। বেকারত্ব এবং সহজলভ্য ও সস্তা পরিবহনের অভাবেই মানুষ এই খাতের দিকে ঝুঁকছে। দাবি আদায়ে আগামী সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে এবং ১০ সেপ্টেম্বর জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।
সম্পর্কিত খবর
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার…
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ…
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু…
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’…