নয় অঞ্চলে ঝোড়ো বাতাসের পূর্বাভাস, জারি সতর্ক সংকেত

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৭:৩৯ এএম
নয় অঞ্চলে ঝোড়ো বাতাসের পূর্বাভাস, জারি সতর্ক সংকেত

আবহাওয়া অস্থির হয়ে উঠায় দেশের নয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুরের মধ্যে এসব এলাকায় হঠাৎ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর দপ্তরীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া সংক্রান্ত এই পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর ও নৌযান চালকদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...