সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৭:১২ এএম
সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়ের আইনি ও সংসদীয় কার্যাবলি পরিচালনার দায়িত্ব নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৪ আগস্ট) জারি করা হয়েছে। তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এই দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বিকল্প দায়িত্ব পালনের জন্য মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে মনোনীত করা হয়েছে।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে এই মন্ত্রণালয়ের কাজ দেখভাল করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আফরোজা খানমকে। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে রাখা হয়েছে।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিভ রহমান। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালনের ব্যবস্থা সুস্পষ্ট করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...