ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৬:১৪ এএম
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদীয় কার্য পরিচালনার দায়িত্ব নির্ধারণ করেছে সরকার। এ উপলক্ষে গত সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার হয়ে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়াও বিকল্প দায়িত্ব পালনের জন্য মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ড. আব্দুল মঈন খান এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আফরোজা খানম রয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিভ রহমান। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে মীর শাহে আলম, মোহাম্মদ আমিন উর রশিদ এবং ইয়াসের খান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...