অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ২:০০ এএম
অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল, সুপারশপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার (২৪ আগস্ট) পরিদর্শনে দেখা যায়, অনেক প্রতিষ্ঠানেই পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা নেই, আবার কোথাও আগুন নেভানোর ব্যবস্থা নেই। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ল্যানসেট হাসপাতালের ক্ষেত্রে আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা, পার্কিংয়ের জায়গায় দোকান এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ব্যাপক ঘাটতি দেখা গেছে। এ কারণে তাদের এক মাসের মধ্যে পরিবেশ উপযোগী করে সাজাতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চউক। এছাড়া ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং স্পেসে গ্যাস সিলিন্ডার রাখা ও স্থান সংকুলান না হওয়ায় তাদের অনুমোদিত নকশা নিয়ে অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেভরন হাসপাতালের বেসমেন্টে পার্কিং থাকলেও নিচতলায় নির্ধারিত স্থানে পার্কিং না থাকায় তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে, বেলভিউ হাসপাতালে সাধারণ পার্কিং ঠিক থাকলেও অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট স্থান না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। সব মিলিয়ে রোগীদের সুবিধার্থে যানবাহন প্রবেশ ও পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...