মঙ্গোলিয়ায় পরিবেশমন্ত্রী: ভূমি সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা অসম্ভব

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ১১:৪৪ পিএম
মঙ্গোলিয়ায় পরিবেশমন্ত্রী: ভূমি সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা অসম্ভব

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ সনম্মেলনে বাংলাদেশের পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভূমির সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত দেশে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা অর্জন করা যাবে না। গত সোমবার ইউএনসিসিডি কপ১৭-এর অর্থায়ন দিবসের এক মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি অবক্ষয় রোধে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের জাতীয় পরিকল্পনায় মাটির উর্বরতা, বনায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, পাহাড়ি এলাকার ভূমিক্ষয় রোধ এবং উপকূলীয় লবণাক্ততা ও নদীভাঙন ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া কৃষি খাতকে প্রযুক্তিনির্ভর ও জলবায়ু-সহনশীল করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

আবদুল আউয়াল মিন্টু জানান, ২০০৯ সাল থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ভূমি ও জলবায়ু সহনশীলতায় প্রায় ৪৯ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে। এর মাধ্যমে ১২টি নতুন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে এবং কৃষকদের মধ্যে প্রায় ১৯ হাজার ৪০০ মেট্রিক টন খরা ও লবণাক্ততা-সহনশীল বীজ বিতরণ করা হয়েছে। তবে বর্তমান চাহিদা মেটাতে তহবিলের বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজনের ওপরও জোর দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...