সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ১:২৭ এএম
সংসদীয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে প্রতীকী বা ‘অলংকারিক কমিটি’ হিসেবে গণ্য করছেন সরকারদলীয় কয়েকজন সদস্য। কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এমন অভিযোগ করেছেন। তিনি জানান, কমিটির কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে ১৩তম সংসদের এ কমিটির দ্বিতীয় বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার ও ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে আলোচনা হয়। তবে অর্থমন্ত্রী ও এনবিআর কর্মকর্তাদের ইতিবাচক থাকা সত্ত্বেও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হাসনাত আবদুল্লাহর অভিযোগ, সভাপতির দায়িত্ব পালনে চিফ হুইপের অযাচিত হস্তক্ষেপ ও সরকারদলীয় সদস্যদের অনাগ্রহের কারণে এমনটি হয়েছে।

এই সংসদ সদস্য জানান, বৈঠকে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব উঠলেও তা আমলে নেওয়া হয়নি। প্রথম বৈঠকে প্রস্তুতির অভাবের কথা জানিয়েছিলেন সরকারদলীয় এমপিরা, দ্বিতীয় বৈঠকেও সেই একই চিত্র দেখা গেছে। এমন অবস্থায় কমিটির কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...