রাজধানীতে বসছে তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নেবে বহু দেশ

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:৫৭ পিএম
রাজধানীতে বসছে তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নেবে বহু দেশ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। পর্যটন বিচিত্রার আয়োজনে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের আসরে বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, হোটেল, রিসোর্ট এবং ট্যুর অপারেটররা অংশ নিচ্ছে। একই ছাদের নিচে ব্যবসায়িক যোগাযোগ, ভ্রমণ পরিকল্পনা এবং জ্ঞান বিনিময়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেলায় সেমিনার, গ্রুপ ডিসকাশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্রয়ের মতো আকর্ষণীয় সেগমেন্ট থাকবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে সফল করতে হসপিটালিটি পার্টনার হিসেবে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। রোববার আয়োজক ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মেলায় আসা বিদেশি অতিথিরা এই হোটেল থেকে আবাসন ও আতিথেয়তা সেবা পাবেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভি. কে. এবং পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল উপস্থিত ছিলেন।

কার্তিক ভি. কে. মনে করেন, এই ধরণের বৃহৎ মেলা শুধু ব্যবসায়িক নেটওয়ার্কিংই নয়, বরং একটি দেশের পর্যটন সম্ভাবনা ও ভবিষ্যৎ বিনিয়োগের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...