চট্টগ্রামে বড় রদবদল: ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:৪৬ পিএম
চট্টগ্রামে বড় রদবদল: ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটেছে। রোববার (২৩ আগস্ট) জারি করা এক অফিস আদেশে সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশের বরাত দিয়ে জানা যায়, কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানার এবং সিটিএসবির পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া কর্ণফুলী থানার বর্তমান ওসি ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় এবং ডিবি-বন্দরের পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামকে সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এবং সিটিএসবির পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে গৃহীত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...