অর্থ মন্ত্রণালয় কমিটিকে ‘অলংকারিক’ বললেন এমপি হাসনাত আবদুল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ১০:৪০ পিএম
অর্থ মন্ত্রণালয় কমিটিকে ‘অলংকারিক’ বললেন এমপি হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে মূলত ‘অলংকারিক’ বা গাড়ির অতিরিক্ত বোঝা হিসেবে উল্লেখ করেছেন কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় সদস্যদের অনাগ্রহ ও অসহযোগিতার কারণে গুরুত্বপূর্ণ এই কমিটিটি যথাযথভাবে কাজ করতে পারছে না।

রোববার (২৩ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠক সাংবাদিকদের এ কথা জানান। এ সময় কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে তিনি তার ক্ষোভের কথা ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ জানান, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাত এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী ও এনবিআর কর্মকর্তারা এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় সদস্যদের উদাসীনতার কারণে কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেছেন এবং এই কমিটির সরকারদলীয় সদস্যরা একে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...