নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ হলো অনুষ্ঠান

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১১:২৭ পিএম
নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শেষ হলো অনুষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী বঙ্গভবন থেকে বের হতে শুরু করেন। এসময় প্রধান ফটক ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...