মেধাসম্পদ সুরক্ষায় ঐক্যবদ্ধ বিপিআইএএ, নতুন কমিটির যাত্রা শুরু
বাংলাদেশে মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করতে ঐকমত্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ট্রেডমার্ক ও পেটেন্ট আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএএ)’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
গত ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুল ইসলাম সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জিল্লুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক মোশারফ হোসেন।
নবনির্বাচিত নের্তৃবৃন্দ জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে মেধাসম্পদ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার করেন। পেটেন্ট অধিদপ্তর, ডিসিসিআই ও বিপিআইএএ একযোগে কাজ করে দেশের মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে হস্তান্তর

আরও পড়ুন

মেধাসম্পদ সুরক্ষায় ঐক্যবদ্ধ বিপিআইএএ, নতুন কমিটির যাত্রা শুরু
বাংলাদেশে মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করতে ঐকমত্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ট্রেডমার্ক ও পেটেন্ট আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএএ)’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
গত ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুল ইসলাম সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জিল্লুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক মোশারফ হোসেন।
নবনির্বাচিত নের্তৃবৃন্দ জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে মেধাসম্পদ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার করেন। পেটেন্ট অধিদপ্তর, ডিসিসিআই ও বিপিআইএএ একযোগে কাজ করে দেশের মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে…