জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর পরিচ্ছন্নতা অভিযান কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের সচেতনতাই পরিচ্ছন্ন ঢাকা গড়ার মূল চাবিকাঠি। শনিবার (২২ আগস্ট) মহাখালী জোন-৩ এর আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রশাসক জানান, বিশাল এই শহরকে একাই পরিচ্ছন্ন রাখা সিটি করপোরেশনের পক্ষে অসম্ভব। তাই নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাস্তাঘাটে ময়লা না ফেলার আহ্বান জানান তিনি। সবাই এগিয়ে এলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য অর্জন সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তাদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর পরিচ্ছন্নতা অভিযান কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের সচেতনতাই পরিচ্ছন্ন ঢাকা গড়ার মূল চাবিকাঠি। শনিবার (২২ আগস্ট) মহাখালী জোন-৩ এর আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রশাসক জানান, বিশাল এই শহরকে একাই পরিচ্ছন্ন রাখা সিটি করপোরেশনের পক্ষে অসম্ভব। তাই নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাস্তাঘাটে ময়লা না ফেলার আহ্বান জানান তিনি। সবাই এগিয়ে এলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য অর্জন সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তাদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…