চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, চাঁদাবাজ, মাদক ব্যবসাজী এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোনো ধরনের ঢিলা দেওয়া যাবে না। এমনকি দায়িত্বে অবহেলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢামেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ডিএমপি এবং সারা দেশের মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ কাজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবে অপরাধীদের আইনের আওতায় আনতে দেরি করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে হস্তান্তর
বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, চাঁদাবাজ, মাদক ব্যবসাজী এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোনো ধরনের ঢিলা দেওয়া যাবে না। এমনকি দায়িত্বে অবহেলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢামেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ডিএমপি এবং সারা দেশের মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ কাজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবে অপরাধীদের আইনের আওতায় আনতে দেরি করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে…