তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনোভাবেই জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নারীদের তৃণমূল পর্যায়ে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের মানসিকতা ও দলীয় নীতিতে পরিবর্তন আনতে হবে।
গত শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বে তরুণ নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। জার্মানভিত্তিক সংস্থা ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ালেও সমাজে নানা বাধা রয়েছে। অনলাইন হয়রানিসহ বাধাগুলো মোকাবিলায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই পথ কঠিন হলেও মেধা ও আত্মসম্মান নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান ও সিপিবির জলি তালুকদারও বক্তব্য দেন। জলি তালুকদার অর্থ ও পেশিশক্তির রাজনীতিকে নারী অগ্রগতির প্রধান বাধা বলে উল্লেখ করেন এবং সংরক্ষিত আসনে সরাসরি ভোটের দাবি জানান।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে হস্তান্তর
বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

আরও পড়ুন

তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ
দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনোভাবেই জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নারীদের তৃণমূল পর্যায়ে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের মানসিকতা ও দলীয় নীতিতে পরিবর্তন আনতে হবে।
গত শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বে তরুণ নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। জার্মানভিত্তিক সংস্থা ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ালেও সমাজে নানা বাধা রয়েছে। অনলাইন হয়রানিসহ বাধাগুলো মোকাবিলায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই পথ কঠিন হলেও মেধা ও আত্মসম্মান নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান ও সিপিবির জলি তালুকদারও বক্তব্য দেন। জলি তালুকদার অর্থ ও পেশিশক্তির রাজনীতিকে নারী অগ্রগতির প্রধান বাধা বলে উল্লেখ করেন এবং সংরক্ষিত আসনে সরাসরি ভোটের দাবি জানান।
সম্পর্কিত খবর
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
চাঁদাবাজ-সন্ত্রাসী ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে…