বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, দুপুর পৌনে ২টার দিকে তারা খবর পেয়ে ইনস্টিটিউটের সামনের ইউর্টানের ফুটপাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল আড়াইটার দিকে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আল মামুন জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে কুলিং ফ্যান
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও নৌপরিবহনের চুক্তি
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল মাদক ও…

আরও পড়ুন

বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, দুপুর পৌনে ২টার দিকে তারা খবর পেয়ে ইনস্টিটিউটের সামনের ইউর্টানের ফুটপাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল আড়াইটার দিকে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আল মামুন জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে…
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও…
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার…
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল…