৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকের জিজ্ঞাসাবাদ
মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও প্রায় ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘দি জিএমজি অ্যাসোসিয়েটস’র চেয়ারম্যান গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে তাকে এবং অপর একজনকে জেরা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে কর্মী প্রেরণের নামে অর্থ আত্মসাৎ ও বেশি অর্থ আদায়ের অভিযোগে প্রায় ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সংস্থাটি। প্রায় ৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে ২৩২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবেই এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম জানান, চলমান তদন্তের ধারাবাহিকতায় আজ তাদের জেরা করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে এজেন্সির চেয়ারম্যান গোলাম মাওলা দাবি করেছেন, কর্মীদের কাছ থেকে বাড়তি অর্থ নেয়ার যে অভিযোগে মামলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তবে মামলায় জড়িত থাকার কারণেই তাকে দুদক কার্যালয়ে আসতে হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য: মঈন খান
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত মুশফিক
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকের জিজ্ঞাসাবাদ
মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও প্রায় ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘দি জিএমজি অ্যাসোসিয়েটস’র চেয়ারম্যান গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে তাকে এবং অপর একজনকে জেরা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে কর্মী প্রেরণের নামে অর্থ আত্মসাৎ ও বেশি অর্থ আদায়ের অভিযোগে প্রায় ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সংস্থাটি। প্রায় ৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে ২৩২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবেই এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম জানান, চলমান তদন্তের ধারাবাহিকতায় আজ তাদের জেরা করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে এজেন্সির চেয়ারম্যান গোলাম মাওলা দাবি করেছেন, কর্মীদের কাছ থেকে বাড়তি অর্থ নেয়ার যে অভিযোগে মামলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তবে মামলায় জড়িত থাকার কারণেই তাকে দুদক কার্যালয়ে আসতে হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য:…
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত…
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য:…
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল…