সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে কুলিং ফ্যান
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চোরাচালান রোধে কাস্টমস কর্তৃপক্ষের সাফল্য এবং জব্দ করা বিভিন্ন অদ্ভুত ও অবিশ্বাস্য পণ্যের প্রদর্শনী।
সম্মেলনের বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে এমন সব সোনা যা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। রামবুতান ফলের ভেতর সোনার রিং, কফি ও ট্যাংয়ের মিনি প্যাকেটের ভেতর দানাদার সোনা, এমনকি কুলিং ফ্যান এবং দরজার কবজার ভেতর থেকে সোনার পিণ্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও সাধারণ ছাতা ও পানির ট্যাপের ভেতরেও বিশেষ কৌশলে সোনা লুকিয়ে আনার প্রমাণ মিলেছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
প্রধানমন্ত্রী দুপুর দেড়টার দিকে সম্মেলনস্থল ত্যাগ করার পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে কেবল পণ্য প্রদর্শনীই নয়, বরং সারাদেশ থেকে আসা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর সহকর্মীদের সাথে দেখা করতে এসে অনেকেই দলবেঁধে ছবি তোলা ও আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়েন।
সম্পর্কিত খবর
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও নৌপরিবহনের চুক্তি
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল মাদক ও…
পটিয়ায় স্কুলে স্কুলে চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন

সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে কুলিং ফ্যান
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চোরাচালান রোধে কাস্টমস কর্তৃপক্ষের সাফল্য এবং জব্দ করা বিভিন্ন অদ্ভুত ও অবিশ্বাস্য পণ্যের প্রদর্শনী।
সম্মেলনের বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে এমন সব সোনা যা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। রামবুতান ফলের ভেতর সোনার রিং, কফি ও ট্যাংয়ের মিনি প্যাকেটের ভেতর দানাদার সোনা, এমনকি কুলিং ফ্যান এবং দরজার কবজার ভেতর থেকে সোনার পিণ্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও সাধারণ ছাতা ও পানির ট্যাপের ভেতরেও বিশেষ কৌশলে সোনা লুকিয়ে আনার প্রমাণ মিলেছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
প্রধানমন্ত্রী দুপুর দেড়টার দিকে সম্মেলনস্থল ত্যাগ করার পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে কেবল পণ্য প্রদর্শনীই নয়, বরং সারাদেশ থেকে আসা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর সহকর্মীদের সাথে দেখা করতে এসে অনেকেই দলবেঁধে ছবি তোলা ও আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়েন।
সম্পর্কিত খবর
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও…
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার…
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল…