বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে সব শপিংমল

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১০:২৪ পিএম
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে সব শপিংমল

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জরুরি পদক্ষেপ নিলো সরকার। আগামী ১২ আগস্ট থেকে সারাদেশের সব শপিংমল, মার্কেট এবং দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একইসাথে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকসজ্জা ও বিলবোর্ড নিভিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়। এর আগে ১১ জুন থেকে দোকানপাট ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল, যা এবার এক ঘণ্টা কমিয়ে ৮টা করা হলো।

নতুন এই সময়সূচি অনুযায়ী, দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে হাসপাতাল, ওষুধের দোকান এবং খাবারের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া চলমান মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...