পল্লবীতে চাপাতি নিয়ে মহড়া, দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৩:৫৭ এএম
পল্লবীতে চাপাতি নিয়ে মহড়া, দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনায় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানান, স্থানীয় টেম্পুস্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জনের একটি দল অস্ত্র মহড়ায় অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫) নামের দুই কিশোরকে আটক করা হয়। তারা বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।

এঘটনায় আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া বাকি সদস্যদের শনাক্ত করে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...