বাঁশখালীতে বন্যার্তদের জন্য নির্মিত শত ঘর হস্তান্তর রোববার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর আগামী রোববার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব ঘর উপকারভোগীদের মধ্যে তুলে দেবেন। এর আগে শুক্রবার (৭ আগস্ট) বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ঘর ও হেলিপ্যাড পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পরিদর্শনকালে ডিসি জাহিদুল ইসলাম জানান, বন্যায় বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে জেলে ও মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলো। তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮ ফুট বাই ১২ ফুট মাপের দুই কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। দুর্যোগকালীন স্থায়িত্বের জন্য ঘরগুলো আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়েছে।
নির্মাণের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার যৌথ তদারকি চলছে। ডিসি আরও জানান, এই পরিবারগুলো যেন দীর্ঘদিন নিরাপদে এখানে বসবাস করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

বাঁশখালীতে বন্যার্তদের জন্য নির্মিত শত ঘর হস্তান্তর রোববার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর আগামী রোববার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব ঘর উপকারভোগীদের মধ্যে তুলে দেবেন। এর আগে শুক্রবার (৭ আগস্ট) বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ঘর ও হেলিপ্যাড পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পরিদর্শনকালে ডিসি জাহিদুল ইসলাম জানান, বন্যায় বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে জেলে ও মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলো। তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮ ফুট বাই ১২ ফুট মাপের দুই কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। দুর্যোগকালীন স্থায়িত্বের জন্য ঘরগুলো আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়েছে।
নির্মাণের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার যৌথ তদারকি চলছে। ডিসি আরও জানান, এই পরিবারগুলো যেন দীর্ঘদিন নিরাপদে এখানে বসবাস করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…