গুলশানে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ওই রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বৈঠকে মিলিত হয়েছেন। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বৈঠক শেষে রাজধানীতে মিছিল বের করার পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

গুলশানে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ওই রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বৈঠকে মিলিত হয়েছেন। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বৈঠক শেষে রাজধানীতে মিছিল বের করার পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…