মিরপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি কর্মী
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ এর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন আলমগীর। এসময় স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রুবেল ও বাপ্পাসহ চারজন ব্যক্তি প্রাইভেটকার যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথা, পেটের ডান পাশ এবং নিতম্ড়ে গুলি লাগে। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। মাছের ব্যবসায়ী আলমগীর নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী এবং মিরপুর-১১ এর ৩ নম্বর রোডের বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি কর্মী
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ এর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন আলমগীর। এসময় স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রুবেল ও বাপ্পাসহ চারজন ব্যক্তি প্রাইভেটকার যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথা, পেটের ডান পাশ এবং নিতম্ড়ে গুলি লাগে। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। মাছের ব্যবসায়ী আলমগীর নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী এবং মিরপুর-১১ এর ৩ নম্বর রোডের বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…