তেজগাঁও বিভাগে অভিযান: বিভিন্ন অপরাধে ৫৬ জনের গ্রেফতার
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদের গ্রেফতার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুর থানা এলাকায় সর্বোচ্চ ২২ জনকে আটক করা হয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় ১১ জন, আদাবর থানায় ৭ জন, শেরেবাংলা নগর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন করে এবং তেজগাঁও থানায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের মাথা গোজার ঠাঁই মিলছে রোববার
বাঁশখালীতে বন্যাদুর্গতদের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রায়পুরে শহীদদের স্মরণে মাদকবিরোধী সেমিনার ও বৃক্ষ বিতরণ
পল্লবীতে চাপাতি নিয়ে মহড়া, দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
যোগ্য প্রকৌশলী নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়নে নতুন গতি
রায়পুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার ডাক সাংসদ আবুল খায়েরের

আরও পড়ুন

তেজগাঁও বিভাগে অভিযান: বিভিন্ন অপরাধে ৫৬ জনের গ্রেফতার
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদের গ্রেফতার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুর থানা এলাকায় সর্বোচ্চ ২২ জনকে আটক করা হয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় ১১ জন, আদাবর থানায় ৭ জন, শেরেবাংলা নগর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন করে এবং তেজগাঁও থানায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের মাথা গোজার ঠাঁই মিলছে…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রায়পুরে শহীদদের স্মরণে মাদকবিরোধী সেমিনার ও বৃক্ষ বিতরণ
পল্লবীতে চাপাতি নিয়ে মহড়া, দুই কিশোর গ্যাং সদস্য…
যোগ্য প্রকৌশলী নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়নে নতুন গতি
রায়পুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার ডাক সাংসদ…