জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ, ন্যায়বিচারের অঙ্গীকার রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ১২:৫৮ এএম
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ, ন্যায়বিচারের অঙ্গীকার রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা হৃদয়ে ধারণ করার পাশাপাশি আহতদের সুবিচার নিশ্চিত করাকে জাতীয় অঙ্গীকার হিসেবে আখ্যায়িত করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইকে হারিয়ে ফেলা যাবে না, বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে এই চেতনা বুকে ধারণ করতে হবে। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জনগণের আত্মত্যাগের ফলে স্বৈরশাসনের অবসান ঘটেছে, যা জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। এসময় তিনি গণঅভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারায়ে অন্ধ হয়ে যাওয়া এক তরুণ ও তার মায়ের হৃদয়বিদারক ঘটনা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি স্পষ্ট করে জানান, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা পঙ্গু হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দীর্ঘমেয়াদী দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বক্তারা ৫ আগস্টকে মুক্তির দিন হিসেবে গৌরবের সাথে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...