পটিয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের পটিয়া উপজেলার সত্তার মার্কেট এলাকায় বুধবার ভোররাতে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের মালামাল পুরোপুরি পুড়ে যায়। দোকান মালিক আবদুল মজিদ দাবি করেছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে।
হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা ৬৭ বছর বয়সী আবদুল মজিদ ওই মার্কেটে ‘মজিদ স্টোর’ নামে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। ভোরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আবদুল মজিদ জানান, একই এলাকার এক প্রতিবেশীর সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই প্রতিবেশী তার দোকানে অগ্নিসংযোগ করেছে বলে তিনি সন্দেহ করছেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং দোকান পুড়ে যাওয়ার ঘটনায় জড় তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

পটিয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের পটিয়া উপজেলার সত্তার মার্কেট এলাকায় বুধবার ভোররাতে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের মালামাল পুরোপুরি পুড়ে যায়। দোকান মালিক আবদুল মজিদ দাবি করেছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে।
হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা ৬৭ বছর বয়সী আবদুল মজিদ ওই মার্কেটে ‘মজিদ স্টোর’ নামে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। ভোরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আবদুল মজিদ জানান, একই এলাকার এক প্রতিবেশীর সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই প্রতিবেশী তার দোকানে অগ্নিসংযোগ করেছে বলে তিনি সন্দেহ করছেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং দোকান পুড়ে যাওয়ার ঘটনায় জড় তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…