জমি বিরোধের জেরে পটিয়ায় দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ২০ লাখ টাকা
চট্টগ্রামের পটিয়ায় সত্তার মার্কেটে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার ভোররাতে এই আগুনের ঘটনায় দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা আবদুল মজিদ ওই মার্কেটে মজিদ স্টোর নামে ব্যবসা পরিচালনা করতেন। তিনি জানান, এক প্রতিবেশীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে বলে তার দৃঢ় ধারণা।
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই বৃদ্ধ ব্যবসায়ী। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

জমি বিরোধের জেরে পটিয়ায় দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ২০ লাখ টাকা
চট্টগ্রামের পটিয়ায় সত্তার মার্কেটে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার ভোররাতে এই আগুনের ঘটনায় দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা আবদুল মজিদ ওই মার্কেটে মজিদ স্টোর নামে ব্যবসা পরিচালনা করতেন। তিনি জানান, এক প্রতিবেশীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে বলে তার দৃঢ় ধারণা।
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই বৃদ্ধ ব্যবসায়ী। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…