মোহাম্মদপুরে ছাদে গাছে পানি দিতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর। গতকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সুরুজ শেখ (৪০)। তিনি ওই বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়াবটেক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ভাদুরী শেখ। সংসারে তার তিন সন্তান রয়েছে। তার ভাতিজা মোহাম্মদ বাবু জানান, পেশাগত কাজের অংশ হিসেবে ছাদের বাগানে পানি দিতে যান সুরুজ। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ গ্রহণ করবেন।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম

আরও পড়ুন

মোহাম্মদপুরে ছাদে গাছে পানি দিতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর। গতকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সুরুজ শেখ (৪০)। তিনি ওই বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়াবটেক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ভাদুরী শেখ। সংসারে তার তিন সন্তান রয়েছে। তার ভাতিজা মোহাম্মদ বাবু জানান, পেশাগত কাজের অংশ হিসেবে ছাদের বাগানে পানি দিতে যান সুরুজ। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ গ্রহণ করবেন।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…