নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ঢাকার

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ১২:৩৭ এএম
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ঢাকার

প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সামনে আসার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল বুধবার সন্ধ্যায় সেখানে তাকে যে মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়, তাতে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ এবং এর জনগণের বিরুদ্ধে যে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন, তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যও ক্ষতিকর বলে মনে করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে আয়োজিত হওয়ায় এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর হওয়ায় সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। এর আগে ভারত সরকারকে এ বিষয়ে অবহিত করা হলেও সেই সতর্কতা উপেক্ষা করেই এই অনুষ্ঠান পরিচালিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী সরকারের হাতে নিরীহ মানুষ হত্যার ঘটনা ও জাতিসংঘের প্রতিবেদন অস্বীকার করে ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশের মানুষ এই অপপ্রচার প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের কালো থাবার নিচে যাবে না। একইসাথে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ, তবে কোনো দেশের অধীনস্থ রাষ্ট্রে পরিণত হওয়া মেনে নেওয়া হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...