বিশেষ জ্যাকেটে লুকানো ফেনসিডিলসহ গ্রেফতার ৪
পোশাকের ভেতর বিশেষ কায়দায় ফেনসিডিল লুকিয়ে রাজধানীতে আনার সময় চার সদস্যের একটি মাদক চক্রকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৯ বোতল কোডিন ফসফেটসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ন্যাশনাল ট্রাভেলস ও দেশ ট্রাভেলসের দুটি বাসে করে বিপুল পরিমাণ মাদক ঢাকায় আনা হচ্ছে। এর প্রেক্ষিতে বনানী থানার মহাখালী কাঁচাবাজারের কস্তুরী রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় ডিএনসির টিম।
অভিযানে ন্যাশনাল ট্রাভেলসের বাসটি থামিয়ে বি-৩, সি-৩ ও সি-৪ নম্বর আসনে বসা তিনজনকে আটক করা হয়। পরে দেশ ট্রাভেলসের বাসের জি-১ নম্বর আসনে থাকা এক নারী যাত্রীর শরীরে তল্লাশি চালানো হলে তার পরিধেয় বিশেষ জ্যাকেটের ভেতর থেকে এসকাফ ও ফেয়ারডাইল সিরাপের বোতলগুলো পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাসিরুল ইসলাম (৪৮), মো. ফাহিম আজাদ (২৭), মোছা. জুলেখা খাতুন (৩২) এবং মোছা. শারমিন খাতুন (৩২)। বুধবার (৫ আগস্ট) ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মিরপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই, হাতেনাতে গ্রেপ্তার ৪
শহীদ পরিবারের যত্ন সরকারের পবিত্র দায়িত্ব: অতিরিক্ত রাষ্ট্রপতি
সব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, দুই দিন পর কমতে পারে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ডাক
পটিয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতি
জুলাই যোদ্ধাদের ত্যাগের ফলে আজকের বাংলাদেশ, পুনর্বাসনের ঘোষণা প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

বিশেষ জ্যাকেটে লুকানো ফেনসিডিলসহ গ্রেফতার ৪
পোশাকের ভেতর বিশেষ কায়দায় ফেনসিডিল লুকিয়ে রাজধানীতে আনার সময় চার সদস্যের একটি মাদক চক্রকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৯ বোতল কোডিন ফসফেটসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ন্যাশনাল ট্রাভেলস ও দেশ ট্রাভেলসের দুটি বাসে করে বিপুল পরিমাণ মাদক ঢাকায় আনা হচ্ছে। এর প্রেক্ষিতে বনানী থানার মহাখালী কাঁচাবাজারের কস্তুরী রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় ডিএনসির টিম।
অভিযানে ন্যাশনাল ট্রাভেলসের বাসটি থামিয়ে বি-৩, সি-৩ ও সি-৪ নম্বর আসনে বসা তিনজনকে আটক করা হয়। পরে দেশ ট্রাভেলসের বাসের জি-১ নম্বর আসনে থাকা এক নারী যাত্রীর শরীরে তল্লাশি চালানো হলে তার পরিধেয় বিশেষ জ্যাকেটের ভেতর থেকে এসকাফ ও ফেয়ারডাইল সিরাপের বোতলগুলো পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাসিরুল ইসলাম (৪৮), মো. ফাহিম আজাদ (২৭), মোছা. জুলেখা খাতুন (৩২) এবং মোছা. শারমিন খাতুন (৩২)। বুধবার (৫ আগস্ট) ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মিরপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই, হাতেনাতে গ্রেপ্তার ৪
শহীদ পরিবারের যত্ন সরকারের পবিত্র দায়িত্ব: অতিরিক্ত রাষ্ট্রপতি
সব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, দুই দিন পর…
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ডাক
পটিয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ, ২০ লাখ টাকার…
জুলাই যোদ্ধাদের ত্যাগের ফলে আজকের বাংলাদেশ, পুনর্বাসনের ঘোষণা…