কর্ণফুলীতে চলন্ত গাড়িতে হামলা, মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবক দেদারসোটে লাঠি নিয়ে সড়কে নেমে পড়ে এবং চলন্ত বিভিন্ন যানবাহনে হামলা চালাতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয়ভাবে গণেশ নামে পরিচিত ওই যুবক হঠাৎ সড়কে নেমে পড়ে এবং চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ঘটনাস্থলে উপস্থিত চালক ও যাত্রীরা তাকে আটক করে শাস্তি দিতে চাইলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন জানান, গণেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হলে তারা তাকে থানা থেকে নিয়ে যান।
সম্পর্কিত খবর
আগামী দুই দিন সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে নিম্নাঞ্চল
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ, ন্যায়বিচারের অঙ্গীকার রাষ্ট্রপতির
মোহাম্মদপুরে ছাদে গাছে পানি দিতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ঢাকার
জমি বিরোধের জেরে পটিয়ায় দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ২০ লাখ টাকা
মিরপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই, হাতেনাতে গ্রেপ্তার ৪

আরও পড়ুন

কর্ণফুলীতে চলন্ত গাড়িতে হামলা, মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবক দেদারসোটে লাঠি নিয়ে সড়কে নেমে পড়ে এবং চলন্ত বিভিন্ন যানবাহনে হামলা চালাতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয়ভাবে গণেশ নামে পরিচিত ওই যুবক হঠাৎ সড়কে নেমে পড়ে এবং চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ঘটনাস্থলে উপস্থিত চালক ও যাত্রীরা তাকে আটক করে শাস্তি দিতে চাইলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন জানান, গণেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হলে তারা তাকে থানা থেকে নিয়ে যান।
সম্পর্কিত খবর
আগামী দুই দিন সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে…
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ, ন্যায়বিচারের অঙ্গীকার রাষ্ট্রপতির
মোহাম্মদপুরে ছাদে গাছে পানি দিতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর…
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ঢাকার
জমি বিরোধের জেরে পটিয়ায় দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ২০…