৬৫ লাখ টাকা খরচেও স্বপ্নভঙ্গ, দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৯:৫৬ পিএম
৬৫ লাখ টাকা খরচেও স্বপ্নভঙ্গ, দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের অপরাধে ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ করানো হয়। উন্নত জীবনের আশায় দক্ষিণ ও মধ্য আমেরিকার ১৩টিরও বেশি দেশ পায়ে হেঁটে ও বাসে পাড়ি দিয়ে তারা আমেরিকায় পৌঁছালেও স্বপ্নপূরণ হয়নি।

প্রত্যাবর্তনকারীদের বরাত দিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা জানান, সবচেয়ে কষ্টের রুটটি ছিল ব্রাজিল থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত। বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালার মতো দেশ পাড়ি দিতে হয়েছে তাদের। ব্র্যাকের সহকারী পরিচালক শরিফুল হাসান জানান, জনপ্রতি ৫০ থেকে ৬৫ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত আইনি জটিলতায় পড়ে দেশে ফিরতে হয়েছে তাদের।

তাদের অধিকাংশই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে বা পর্যটক ভিসায় ব্রাজিলে যান। সেখান থেকে দালালদের খপ্পরে পড়ে বিপজ্জনক এই অনিয়মিত পথে পাড়ি জমান। অভিবাসন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অনিয়মিত পথে বিদেশ গমনের ফাঁদে পা না দেওয়াই শ্রেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...