ঢাবি সুফিয়া কামাল হলের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিকে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ও তার সঙ্গীরা ঘটনাস্থলে যান এবং তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসআই নাজমুল হাসান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মাদক সেবন করতেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান তিনি। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকাতেই বসবাস করতেন।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
ঢাকার ইমারত বিধি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন
মুগদায় পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১
চলতি বছরেই বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
কর্ণফুলী টানেল মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর, আহত…
মিরপুরে যুবদল কর্মী হত্যা: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ বানোয়াট,…

আরও পড়ুন

ঢাবি সুফিয়া কামাল হলের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিকে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ও তার সঙ্গীরা ঘটনাস্থলে যান এবং তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসআই নাজমুল হাসান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মাদক সেবন করতেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান তিনি। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকাতেই বসবাস করতেন।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
ঢাকার ইমারত বিধি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন
মুগদায় পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১
চলতি বছরেই বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক…
কর্ণফুলী টানেল মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই…
মিরপুরে যুবদল কর্মী হত্যা: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে…