টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য হলেন অধ্যাপক সেলিম রায়হান

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ১০:৩২ পিএম
টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য হলেন অধ্যাপক সেলিম রায়হান

দুর্নীতি বিরোধী সংগ্রামে শক্তি পায়াতে নতুন সংযোজন পেল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান।

গত ২৮ জুলাই অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হিসেবে পরিচিত এই বোর্ডে তার অন্তর্ভুক্তি সংস্থাটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

অধ্যাপক সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবেও তিনি পরিচিত।

টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে রয়েছেন মানবাধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...