আগ্রাবাদের জাম্বুরি পার্ক শিগগিরই সবার জন্য উন্মুক্ত: চসিক মেয়র

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ১১:২৭ পিএম
আগ্রাবাদের জাম্বুরি পার্ক শিগগিরই সবার জন্য উন্মুক্ত: চসিক মেয়র

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী জাম্বুরি পার্ক সর্বসাধারণের বিনোদনের জন্য শিগগিরই উন্মুক্ত করে দেওয়া হবে। দীর্ঘদিন অবহেলার পর মাঠটির আধুনিকায়ন ও সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) খেলার মাঠের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা জানান।

মেয়র জানান, অব্যবস্থাপনার কারণে একসময় এই মাঠটি শিশু-কিশোরদের খেলার জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাঠটি পুনর্গঠন করা হয়েছে। খুব দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সবার জন্য খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হবে, যা মাঠের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্বের ওপর জোর দিয়ে মেয়র বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই। সুস্থ দেহ ও মনের বিকাশের পাশাপাশি সমাজ থেকে অপরাধ দূর করতে শিশু-কিশোরদের মাঠে ফেরানো জরুরি। দায়িত্ব গ্রহণের পর গত ২০ মাসে তিনি ১১টি খেলার মাঠ উন্নয়ন করেছেন এবং প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মানসম্মত খেলার মাঠ গড়ে তোলার প্রত্যয় দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...