এক বছরের বেশি পর ঢাকা-নারিতা রুটে আবার বিমানের ফ্লাইট চালু

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৮:৫১ এএম
এক বছরের বেশি পর ঢাকা-নারিতা রুটে আবার বিমানের ফ্লাইট চালু

দীর্ঘ এক বছরের বেশি সময় স্থগিত থাকার পর আজ রবিবার (২৬ জুলাই) রাত থেকে পুনরায় শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিমান সংস্থা।

জাপানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগের একমাত্র মাধ্যম এই রুট। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন উন্নয়ন এবং ব্যবসায়িক ভ্রমণ সহজীকরণে এই সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতি সপ্তাহে একটি ফ্লাইট দিয়ে শুরু হওয়া এই সার্ভিসের মাধ্যমে দীর্ঘ বিরতির পর দুই দেশের যাত্রীরা পুনরায় সরাসরি উড্ডয়নের সুবিধা ফিরে পাচ্ছেন। বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই রুটের পুনরুদ্ধার দুই দেশের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...