মালদ্বীপে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: সম্পর্ক জোরদারে নতুন দিক
রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এবং সমুদ্রপথে সরাসরি জাহাজ চলাচল চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজতর করার বিষয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

বৈঠকে ড. খলিলুর রহমান তার সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতি পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মালদ্বীপে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: সম্পর্ক জোরদারে নতুন দিক
রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এবং সমুদ্রপথে সরাসরি জাহাজ চলাচল চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজতর করার বিষয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

বৈঠকে ড. খলিলুর রহমান তার সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতি পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…