বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক
চট্টগ্রামের বাঁশখালীতে নৌ-পরিদর্শকের নজরদারিতে অবৈধ উপায়ে মাছ ধরার অপরাধে একটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ভোররাতে বাঁশখালী থানার এস. আলম জেটি এলাকায় কোস্টগার্ডের এই বিশেষ অভিযান সফল হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং সরঞ্জাম অপসারণ ও জাল ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পরবর্তীতে মুচলেকা নিয়ে ট্রলিং বোট এবং আটক করা জেলেদের মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কোস্টগার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
হালদায় রাতভর অভিযান, লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সহিংসতার কবলে কন্যাশিশুরা, বাড়ছে ঝুঁকি: মহিলা পরিষদ
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব: ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান
দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব দুদকের
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি: মহিলা পরিষদ

আরও পড়ুন

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক
চট্টগ্রামের বাঁশখালীতে নৌ-পরিদর্শকের নজরদারিতে অবৈধ উপায়ে মাছ ধরার অপরাধে একটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ভোররাতে বাঁশখালী থানার এস. আলম জেটি এলাকায় কোস্টগার্ডের এই বিশেষ অভিযান সফল হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং সরঞ্জাম অপসারণ ও জাল ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পরবর্তীতে মুচলেকা নিয়ে ট্রলিং বোট এবং আটক করা জেলেদের মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কোস্টগার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
হালদায় রাতভর অভিযান, লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে…
সহিংসতার কবলে কন্যাশিশুরা, বাড়ছে ঝুঁকি: মহিলা পরিষদ
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব: ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান
দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব…
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি:…