স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ চলবে ডেপুটি স্পিকারের নেতৃত্বে
মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সৃষ্ট সাংবিধানিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এর ফলে সংসদ অধিবেশনে স্পিকারের পূর্ণ দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, বিকেল ৫টা ১ মিনিটে সাবেক রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন।
স্পিকার ব্যাখ্যা দিয়ে জানান, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার শপথও নিতে হয়। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের অংশে স্পিকারের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালনের বিধান রয়েছে। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকা অবস্থায় কায়সার কামালই সংসদে সভাপতিত্ব করবেন।
এর আগে স্বাস্থ্যগত কারণ ও সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয় পর্যায়ে
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই, কাগজেই জাতীয়…

আরও পড়ুন

স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ চলবে ডেপুটি স্পিকারের নেতৃত্বে
মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সৃষ্ট সাংবিধানিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এর ফলে সংসদ অধিবেশনে স্পিকারের পূর্ণ দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, বিকেল ৫টা ১ মিনিটে সাবেক রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন।
স্পিকার ব্যাখ্যা দিয়ে জানান, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার শপথও নিতে হয়। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের অংশে স্পিকারের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালনের বিধান রয়েছে। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকা অবস্থায় কায়সার কামালই সংসদে সভাপতিত্ব করবেন।
এর আগে স্বাস্থ্যগত কারণ ও সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়…
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা…
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয়…
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই,…