সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা-দুই সন্তান, শোক প্রতিমন্ত্রীর
ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গত ২৩ জুলাই রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মা তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন।
নিহতরা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে এবং তার দুই সন্তান। বিদেশের মাটিতে পরিবারের তিন সদস্যকে একসাথে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।
এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোক কাটিয়ে উঠতে মহান আল্লাহর কাছে ধৈর্যের জন্য প্রার্থনা করেন।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয় পর্যায়ে
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই, কাগজেই জাতীয়…

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা-দুই সন্তান, শোক প্রতিমন্ত্রীর
ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গত ২৩ জুলাই রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মা তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন।
নিহতরা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে এবং তার দুই সন্তান। বিদেশের মাটিতে পরিবারের তিন সদস্যকে একসাথে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।
এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোক কাটিয়ে উঠতে মহান আল্লাহর কাছে ধৈর্যের জন্য প্রার্থনা করেন।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়…
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা…
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয়…
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই,…