মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৬:২২ এএম
মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অন্য দুইজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি কর্মী সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে হাফিজুর রহমানসহ ৭-৮ জন ওই এলাকায় বসেছিলেন। হঠাৎ তিনজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ইউসুফের বুকে গুলি লাগে এবং হাফিজুরের শরীরে দুটি গুলি বিদ্ধ হয়। নিহত ইউসুফ আলী মিরপুর-১৩ এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। তার পিতার নাম মৃত শাহজাহান বেপারী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...