ব্যাংকক থেকে ১১ কেজি গাঁজা এনে শাহজালালে আটক ভারতীয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড থেকে প্রচুর পরিমাণ গাঁজা আনার সময় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী মো. জুলফিকার মোল্লার (৩৩) ব্যাগে তল্লাশি চালিয়ে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি টিম বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এরপর টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করলে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ২১টি প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ছিল।
গ্রেফতারকৃত জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রাজারহাট থানার বাসিন্দা। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয় পর্যায়ে
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই, কাগজেই জাতীয়…

আরও পড়ুন

ব্যাংকক থেকে ১১ কেজি গাঁজা এনে শাহজালালে আটক ভারতীয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড থেকে প্রচুর পরিমাণ গাঁজা আনার সময় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী মো. জুলফিকার মোল্লার (৩৩) ব্যাগে তল্লাশি চালিয়ে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি টিম বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এরপর টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করলে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ২১টি প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ছিল।
গ্রেফতারকৃত জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রাজারহাট থানার বাসিন্দা। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়…
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা…
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয়…
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
দিনে ৪০ শিশুর মৃত্যু ঠেকাতে সরকারের উদ্যোগ নেই,…