ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ
আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস জোটের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারত সরকারের পাঠানো আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং এরই মধ্যে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
এবারের আয়োজক দেশ হওয়ার সুবাদে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিশেষ সম্মাননা জানিয়েছে। বর্তমানে ব্রিকস ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি করলেন ত্রাণমন্ত্রী
অসুস্থ ধর্মমন্ত্রীর জন্য সারাদেশের মাদ্রাসায় হেফাজতের দোয়া
রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট, রাতজেগে গ্যাসের লাইনে চালকরা

আরও পড়ুন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ
আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস জোটের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারত সরকারের পাঠানো আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং এরই মধ্যে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
এবারের আয়োজক দেশ হওয়ার সুবাদে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিশেষ সম্মাননা জানিয়েছে। বর্তমানে ব্রিকস ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা…
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি…