মন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে প্রতারণা, সতর্ক করল তথ্য মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করতে বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর অনুমোদন ছাড়াই এসব ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি এবং নীতিবহির্ভূত কার্যকলাপ বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর নামে একমাত্র ভেরিফায়েড বা নীল টিক চিহ্নযুক্ত ফেসবুক অ্যাকাউন্টটিই তার অফিসিয়াল পেজ। এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। সবাইকে এসব অননুমোদিত পেজ এড়িয়ে চলতে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া সতর্কতা জহির উদ্দিন স্বপন ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভুয়া ফেসবুক আইডি
সম্পর্কিত খবর
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন অধ্যায়
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন
ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের
মহাসড়কে ডাকাতি ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চুরির মালসহ ১৬ চোরাকারবারি আটক

আরও পড়ুন

মন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে প্রতারণা, সতর্ক করল তথ্য মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করতে বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর অনুমোদন ছাড়াই এসব ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি এবং নীতিবহির্ভূত কার্যকলাপ বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর নামে একমাত্র ভেরিফায়েড বা নীল টিক চিহ্নযুক্ত ফেসবুক অ্যাকাউন্টটিই তার অফিসিয়াল পেজ। এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। সবাইকে এসব অননুমোদিত পেজ এড়িয়ে চলতে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন…
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার…
ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে…
মহাসড়কে ডাকাতি ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে…