স্বাস্থ্য বা অন্য কারণে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৫:১৮ পিএম
স্বাস্থ্য বা অন্য কারণে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত সমস্যাসহ যে কোনো কারণে ইচ্ছা করলেই পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে বঙ্গভবনের পক্ষ থেকে সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সম্প্রতি বিদেশে গিয়েছিলেন। এর প্রেক্ষিতে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা রাষ্ট্রপতিকেই জিজ্ঞেস করতে হবে। তবে পদত্যাগ করতে হলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, এটাই সংবিধান সম্মত প্রক্রিয়া।

বর্তমানে রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সরকার ও ক্ষমতাসীন দলের বিভিন্ন সূত্র থেকেও এমন খবর পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জন রটলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাদের কাছে এমন কোনো তথ্যও নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...