হাতিরঝিলে মা-শিশুকে গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মৃত্যুর চেষ্টা, রক্ষা করলেন আনসার
রাজধানীর হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় বুধবার বিকেলে এক নারীকে কোলে ১১ মাসের শিশু নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে টহলরত আনসার সদস্যরা এগিয়ে এসে তাকে বাধা দেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মা ও তার সন্তান।
আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান ওই নারীকে গাড়ির সামনে যেতে দেখলে দৌড়ে গিয়ে বাধা দেন। তবে ওই নারী বারবার ‘বাঁচতে চাই না’ বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকার করেন। পরে ঘটনাস্থলে থাকা র্যাব-৩ সদস্যদের সহায়তায় তাকে শান্ত করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, তার স্ত্রী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন। মালিবাগের এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হলে এই ঘটনা ঘটে।
পরে হাতিরঝিল থানা পুলিশের উপস্থিতিতে ওই নারী ও শিশুকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। স্ত্রী ও সন্তানের জীবন বাঁচানোর জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শরিফুল ইসলাম।
অটোরিকশা দুর্ঘটনা আত্মহত্যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শিশু একটি বৃক্ষ ঢাকা পুলিশ হাতিরঝিল থানা
সম্পর্কিত খবর
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন অধ্যায়
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন
ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের
মহাসড়কে ডাকাতি ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চুরির মালসহ ১৬ চোরাকারবারি আটক

আরও পড়ুন

হাতিরঝিলে মা-শিশুকে গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মৃত্যুর চেষ্টা, রক্ষা করলেন আনসার
রাজধানীর হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় বুধবার বিকেলে এক নারীকে কোলে ১১ মাসের শিশু নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে টহলরত আনসার সদস্যরা এগিয়ে এসে তাকে বাধা দেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মা ও তার সন্তান।
আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান ওই নারীকে গাড়ির সামনে যেতে দেখলে দৌড়ে গিয়ে বাধা দেন। তবে ওই নারী বারবার ‘বাঁচতে চাই না’ বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকার করেন। পরে ঘটনাস্থলে থাকা র্যাব-৩ সদস্যদের সহায়তায় তাকে শান্ত করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, তার স্ত্রী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন। মালিবাগের এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হলে এই ঘটনা ঘটে।
পরে হাতিরঝিল থানা পুলিশের উপস্থিতিতে ওই নারী ও শিশুকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। স্ত্রী ও সন্তানের জীবন বাঁচানোর জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শরিফুল ইসলাম।
সম্পর্কিত খবর
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন…
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার…
ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে…
মহাসড়কে ডাকাতি ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে…