নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, মূলহোতা গ্রেফতার
নীলফামারীর জলঢাকা থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব-২। এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি মো. রওশন আলী ওরফে আকাশকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ৮ জুলাই ওই ছাত্রীকে তার নিজ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর তার বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় জানতে পারে, অপহৃতাকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসায় আটকে রাখা হয়েছে।
পরে র্যাব-২ এর একটি দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে ওই তরুণীকে উদ্ধার এবং আসামি আকাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি করলেন ত্রাণমন্ত্রী
অসুস্থ ধর্মমন্ত্রীর জন্য সারাদেশের মাদ্রাসায় হেফাজতের দোয়া
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ

আরও পড়ুন

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, মূলহোতা গ্রেফতার
নীলফামারীর জলঢাকা থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব-২। এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি মো. রওশন আলী ওরফে আকাশকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ৮ জুলাই ওই ছাত্রীকে তার নিজ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর তার বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় জানতে পারে, অপহৃতাকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসায় আটকে রাখা হয়েছে।
পরে র্যাব-২ এর একটি দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে ওই তরুণীকে উদ্ধার এবং আসামি আকাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা…
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি…