এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটি, দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটছে। তিনি আশ্বস্ত করে বলেছেন, চলমান মেরামত কাজ শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সমস্যার সমাধান হবে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, দেশের দুটি এফএসআরইউয়ের মধ্যে একটিতে প্রযুক্তিগত গোলযোগ দেখা দেওয়ায় সারা দেশে এলএনজি সরবরাহে প্রায় ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই ডিসরাপশন বা বিঘ্ন ঘটলেও দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং প্রভাব সাময়িক বলে তিনি জানান।
মনির হোসেন চৌধুরী আরও জানান, দেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে সরকার তেল-গ্যাস অনুসন্ধান ও ড্রিলিংয়ের কাজে আরও আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এফএসআরইউসহ অন্যান্য অবকাঠামো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে এই সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি করলেন ত্রাণমন্ত্রী
অসুস্থ ধর্মমন্ত্রীর জন্য সারাদেশের মাদ্রাসায় হেফাজতের দোয়া
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ

আরও পড়ুন

এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটি, দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটছে। তিনি আশ্বস্ত করে বলেছেন, চলমান মেরামত কাজ শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সমস্যার সমাধান হবে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, দেশের দুটি এফএসআরইউয়ের মধ্যে একটিতে প্রযুক্তিগত গোলযোগ দেখা দেওয়ায় সারা দেশে এলএনজি সরবরাহে প্রায় ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই ডিসরাপশন বা বিঘ্ন ঘটলেও দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং প্রভাব সাময়িক বলে তিনি জানান।
মনির হোসেন চৌধুরী আরও জানান, দেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে সরকার তেল-গ্যাস অনুসন্ধান ও ড্রিলিংয়ের কাজে আরও আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এফএসআরইউসহ অন্যান্য অবকাঠামো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে এই সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা…
আলোচিত টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল চাকরিতে পুনর্বহাল
দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি…