তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-২। আর্থিক লেনদেন ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, গত রোববার বিকেলে এফডিসির পুরাতন গেটের সামনে কথা কাটাকাটির জেরে সেলিমকে আম কাটার ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃতরা হলেন মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজান (৩৯)। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালা চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে
পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন দায়িত্ব
প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও বিশেষ সুবিধার…
মাইলস্টোনের ট্র্যাজেডির এক বছর: এরিকসনের অনুপস্থিতিতে বাবার হাহাকার
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ—প্রাথমিক শিক্ষার নতুন…
বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ নিলেন সশস্ত্র বাহিনীর পিএসও

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-২। আর্থিক লেনদেন ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, গত রোববার বিকেলে এফডিসির পুরাতন গেটের সামনে কথা কাটাকাটির জেরে সেলিমকে আম কাটার ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃতরা হলেন মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজান (৩৯)। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালা চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে
পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন…
প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও…
মাইলস্টোনের ট্র্যাজেডির এক বছর: এরিকসনের অনুপস্থিতিতে বাবার হাহাকার
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ—প্রাথমিক…