প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও বিশেষ সুবিধার ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৭:০০ পিএম
প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও বিশেষ সুবিধার ঘোষণা

প্রবাসীদের সামাজিক মর্যাদা ও সেবা নিশ্চিত করতে তাদের জন্য ভূমি সেবা আরও সহজ ও গতিশীল করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রবাসী কার্ডধারীদের সুবিধার্থে ভূমি অফিসগুলোতে অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদান, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের সুযোগ এবং নামজারি ও মিউটেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এছাড়া ভূমি অফিসে প্রবাসীদের জন্য আলাদা সহায়তা ডেস্ক বা কর্নার স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি বা মওকুফি নামা দলিল সম্পাদনে অগ্রাধিকার নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে প্রবাসীদের সেবা নিশ্চিতে প্রবাসী কার্ড চালু করা হয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এই সেবা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য তার মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং একটি ফোকাল পয়েন্ট গঠন করতে নির্দেশ দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও সচিব মোখতার আহমেদসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...